মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি :
দিনাজপুরের পার্বতীপুর ৩ নম্বর রামপুর ইউনিয়নের জমির হাট দি-মূখী উচ্চ বিদ্যালয়ে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) উদ্যোগে আজ (১৩ জানুয়ারী) মঙ্গলবার সারাদিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
ফ্রী মেডিকেল ক্যাম্পেইনের নেতৃত্বে ছিলেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক হেড অফ হেলথ উইং নির্বাহী কাউন্সিলের সদস্য ন্যাশনাল এলায়েন্স হেলথের সদস্য সচিব, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসনে এমপি পদপ্রার্থী রেসিডেন্সিয়াল নিউরো সার্জারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ। তিনি সহ ১৩ জন বিশেষজ্ঞ ডাক্তার সকাল ১০ টা থেকে রোগী দেখা শুরু করেন।
অন্যান্য ১২ জন ডাক্তার ছিলেন, ডায়াবেটিস ও হরমোন বিভাগের ডা. এ এম আশরাফ উদ্দিন, চক্ষু বিভাগের ডা. মরিয়ম আক্তার ও শ্রী শ্যামল শ্যামল চন্দ্র শিমুল, মুখ ও দন্তরোগ বিভাগের ডা. আদনান হাসান, মেডিসিন ( হৃদরোগ, বক্ষব্যাধি, লিভার, পরিপাক, কিডনী, চর্ম ও যৌন) রোগ বিভাগের ডা. মোহাম্মদ ইলিয়াস, সা’দ ও গোলাম তাহসিন চৌধুরী, বাত, ব্যথা, প্যারালাইসিস, পেইন মেডিসিন, মস্তিষ্ক ও স্নায়ু রোগ বিভাগের ডা. মোবাশ্বির আহমেদ ও ফারিয়া ফারজানা মিথি, ফিজিওথেরাপি বিভাগের ডা. আবুল হাসনাইন পাটোয়ারী (সায়েম), ইলেক্ট্রোকার্ডিওগ্রাফি (ইসিজি) বিভাগের ডা. আমিনা আহমেদ মুনিয়া এবং ল্যাব বুথঃ ডায়াবেটিস, ইউরিন, কিডনি, হিমোগ্লোবিন টেস্ট বিভাগের ডা. রাজিয়া সুলতানা আঁখি। ফ্রী মেডিকেল ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দিনাজপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম (বি,বি,এ- এল, এল,বি- ডি, এইচ, এম, এস ঢাকা)।
সার্বিক সহযোগিতায় ছিলেন, জাতীয় নাগরিক পার্টি’র জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নের্তৃবৃন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন, পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এই মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা গ্রহণ করেন প্রায় ৫ শতাধিক বিভিন্ন পেশাজীবির শিক্ষক, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, বয়স্ক পুরুষ-মহিলা শিশু সহ স্থানীয় গরীব-মেহনতি মানুষ। ফ্রী ক্যাম্পেইনে চিকিৎসা সেবা পেয়ে রোগীরা ডাক্তার আব্দুল আহাদের প্রতি দোয়া ও সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজনের অনুরোধ জানান।