ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

মাছ চাষে গড়ে উঠেছে ‘ট্যাংক পল্লী’ : পার্বতীপুরে প্রযুক্তিনির্ভর চাষে বদলে যাচ্ছে খরা অঞ্চলের গ্রামীণ অর্থনীতি

এক সময় খরা আর পানির সংকটের কারণে দিনাজপুরের পার্বতীপুরে মাছ চাষ ছিল বড় চ্যালেঞ্জ। পুকুর বা জলাশয়ের ওপর নির্ভরশীল সেই চিত্র এখন দ্রুত বদলে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির সহায়তায় বাড়ির উঠানেই বিশেষায়িত ট্যাংকে চাষ হচ্ছে কই, শিং, মাগুর ও তেলাপিয়াসহ বিভিন্ন উচ্চমূল্যের মাছ। এই উদ্যোগকে ঘিরে উপজেলার কয়েকটি গ্রাম ইতোমধ্যে স্থানীয়ভাবে পরিচিতি পেয়েছে ‘ট্যাংক পল্লী’ নামে। … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে ঘর থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের পার্বতীপুরে নিজ বাড়ির একটি কক্ষ থেকে মা ও তাঁর কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ৭ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের কালিরহাট ছোট চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহতরা হলেন উপজেলার ছোট চন্ডিপুর গ্রামের বাসিন্দা রিপেন চন্দ্রের স্ত্রী ছবি রানী (৪০) … বিস্তারিত পড়ুন

মাহাবুর রশিদ সংগ্রামকে ঘিরে ‘অপপ্রচারের’ অভিযোগ; প্রতিবাদে পার্বতীপুরে সংবাদ সম্মেলন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুর রশিদ সংগ্রামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তুলে প্রতিবাদী সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবদল। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের নেতারা দাবি করেন, সম্প্রতি মাহাবুর … বিস্তারিত পড়ুন

বসতবাড়ি দখল ও চলাচলের পথ বন্ধের অভিযোগে পার্বতীপুরে মানববন্ধন

দিনাজপুরের পার্বতীপুরে ক্ষমতার দাপটে বসতবাড়ি দখল, ভাঙচুর, লুটপাট ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার পূর্ব হুগলীপাড়া গ্রামে এই মানববন্ধনের আয়োজন করেন মোতাহারা বেগম নামের এক ভুক্তভোগী নারী। মানববন্ধনে মোতাহারা বেগম অভিযোগ করে বলেন, ১১৯ নং এস.এ খতিয়ানভুক্ত পৈতৃক সম্পত্তিটি মূল মালিক … বিস্তারিত পড়ুন

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পার্বতীপুরে বিতরণ হলো অ্যাসিস্টিভ ডিভাইস ও হুইলচেয়ার

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ সহজ করা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চলাফেরা ও দৈনন্দিন জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে দিনাজপুরের পার্বতীপুরে বিভিন্ন ধরনের সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পার্বতীপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হাতে অ্যাসিস্টিভ ডিভাইস তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার, … বিস্তারিত পড়ুন

পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহক

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পল্লী বিদ্যুতের সাম্প্রতিক বিল নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। অনেক গ্রাহক অভিযোগ করেছেন, নিয়মিত বিল পরিশোধ করলেও তাদের বিদ্যুৎ বিলে হঠাৎ করেই বছরের পর বছর আগের বকেয়া অর্থ যুক্ত হয়ে এসেছে। এতে অতিরিক্ত অর্থ পরিশোধের চাপের পাশাপাশি গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। নিয়মিত বিল পরিশোধ করলেও তাদের বিদ্যুৎ বিলে হঠাৎ … বিস্তারিত পড়ুন

তারুণ্যের ঢল, জনসমুদ্র আর সাংস্কৃতিক উচ্ছ্বাসে মুখর পার্বতীপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের ঈদ পুনর্মিলনী

ঈদের আনন্দ, রাজনৈতিক সম্প্রীতি এবং সাংস্কৃতিক উৎসবের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছিল দিনাজপুরের পার্বতীপুর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “গণতন্ত্র, উন্নয়ন, সম্প্রীতি ও সংস্কৃতির মহামিলন এবং ঈদ পুনর্মিলনী” অনুষ্ঠান। শনিবার বিকেল থেকে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকাজুড়ে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। বিভিন্ন ইউনিয়ন … বিস্তারিত পড়ুন

হাজারো মানুষের অংশগ্রহণে পার্বতীপুরে যুবদল নেতা মমিনুলের পিতার জানাজা ও দাফন সম্পন্ন

পার্বতীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মমিনুল ইসলামের পিতা মরহুম আব্দুল হাকিমের জানাজা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।  শুক্রবার (১২ জুন) বাদ আসর অনুষ্ঠিত জানাজায় হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। উপজেলা চত্বরে আয়োজিত জানাজা নামাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। জানাজা শেষে … বিস্তারিত পড়ুন

ছিনতাইকারীর টানে পড়ে ঢাকায় প্রাণ গেল পার্বতীপুরের সোমার

রাজধানীতে ছিনতাইকারীদের কবলে পড়ে গুরুতর আহত হওয়ার পাঁচ দিন পর মারা গেছেন পার্বতীপুরের বাসিন্দা সোহেলী ইসলাম সোমা (৪২)। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সোমা পার্বতীপুর শহরের সাহেবপাড়া রেলওয়ে কলোনি এলাকার মৃত মাহাবুবুল ইসলাম বুলবুলের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডির সেন্ট্রাল রোডে ভাড়া বাসায় থাকতেন এবং একটি ওষুধ কোম্পানিতে … বিস্তারিত পড়ুন

বিশ্বকাপের আমেজে একটি বিদ্যালয়ে ৪৮ দেশের পতাকা প্রদর্শনী

ফুটবল বিশ্বকাপকে ঘিরে দিনাজপুরের পার্বতীপুরে এক ব্যতিক্রমী আয়োজন করেছে বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দেশের জাতীয় পতাকা তৈরি ও প্রদর্শনের মাধ্যমে বিদ্যালয়টিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ঠিক ফিফা বিশ্বকাপ ২০২৬ এর উদ্বোধনী দিনের  দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে পতাকা প্রদর্শনীর পাশাপাশি ক্রীড়াভিত্তিক কুইজ ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত … বিস্তারিত পড়ুন