ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

রাজবাড়ীতে কমরেড অমল সেনের মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা

স্টাফ রিপোর্টার :

রাজবাড়ীতে প্রয়াত কমিউনিস্ট নেতা ও শ্রমজীবী মানুষের অধিকার আন্দোলনের অগ্রদূত কমরেড অমল সেনের ২৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী জেলা শহরের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে দলটির জেলা কার্যালয়ে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড জ্যোতি শংকর ঝন্টুর সভাপতিত্বে এ স্মরণ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড অরুণ কুমার সরকার, জাতীয় ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি কমরেড এনায়েত আলী, জেলা কমিটির সদস্য কমরেড তাপস দত্ত, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক এবং সাবেক জিএস অ্যাডভোকেট আরব আলী প্রমুখ।

স্মরণ সভায় বক্তারা বলেন, কমরেড অমল সেন ছিলেন শোষণ, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে আজীবন সংগ্রামী এক আপসহীন নেতা। তিনি শ্রমজীবী মানুষ, কৃষক ও মেহনতি জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে গেছেন। তার রাজনৈতিক জীবন ছিল ত্যাগ, সততা ও আদর্শনিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

তারা আরও বলেন, বর্তমান সমাজব্যবস্থায় বৈষম্য ও অন্যায় ক্রমেই বাড়ছে। এই বাস্তবতায় কমরেড অমল সেনের আদর্শ, চিন্তাধারা ও সংগ্রামের পথ আজও অত্যন্ত প্রাসঙ্গিক। তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনকে আরও সংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা।

স্মরণ সভায় ওয়ার্কার্স পার্টি, কৃষক সমিতি ও বিভিন্ন গণসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লেখক