ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ী বিএনসিসি’র উদ্যোগে শিক্ষা সফর অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : 

রাজবাড়ীতে জেলা বিএনসিসি’র বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজবাড়ী সরকারী কলেজ বিএনসিসি’র উদ্যোগে যশোরের সেনা ক্যান্টনমেন্টসহ বেশ কয়েকটি স্থানে এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।

শুরুতেই খুব সকালে শিক্ষা সফরে যাওয়ার উদ্দেশ্যে রাজবাড়ী জেলা শহরের রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে এসে একত্রিত হতে শুরু করে বিএনসিসি সদস্য ও আয়োজকেরা। পরে সকাল ৬ টার দিকে যশোরের বিভিন্ন জায়গায় সফরের উদ্দেশ্যে রওনা হয় রাজবাড়ী’র এ বিএনসিসি দলটি।

জানা গেছে, রাজবাড়ী সরকারী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ও বিএনসিসি’র পিইউও মো. আমীর হোসেন ও সামরিক প্রশিক্ষক ল্যান্স কর্পোরাল হাবিবুল্লাহ’র নেতৃত্বে দিনব্যাপী এ শিক্ষা সফরে যশোর জেলার সনামধন্য যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্ক, যশোর ক্যান্টনমেন্ট, জেস গার্ডেন পার্ক, যশোর বিমান বাহিনী পার্ক ও যশোর এয়ারপোর্টে সফর করেন তারা।

লেখক