ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

বাবা-মায়ের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন হারুন অর রশীদ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে বাবা-মায়ের কবর জিয়ারত করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন রাজবাড়ী-২ (সংসদীয় আসন-২১০) আসনের বিএনপি মনোনীত (ধানের শীষের) প্রার্থী হারুন অর রশীদ হারুন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর মডেল ঈদগাহে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে দোয়া ও মোনাজাতের পর স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হারুন অর রশীদ হারুন।

এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, পাংশা উপজেলা বিএনপি’র সভাপতি ও দলীয় প্রার্থীর নির্বাচনী প্রচারণা বিষয়ক উপজেলা কমিটির আহ্বায়ক চাঁদ আলী ও সদস্য সচিব প্রমুখ।

লেখক