ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে ৬ দফা দাবিতে ভূমি কর্মকর্তাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে নিয়োগ, পদোন্নতি, বেতন নির্ধারণ জটিলতা ও বেতন বৈষম্য দূরীকরণসহ ৬ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি রাজবাড়ী জেলা কমিটি।
গত বুধবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন জেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের ভূমি সহকারী কর্মকর্তাগণ।
কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনটির জেলা শাখার সভাপতি মো: শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ আলী মুন্সী, সহ-সভাপতি প্রণয় কুমার বাকচি ও রেজা মো: ইলিয়াস কবীর।
এসময় সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হালিম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন গাঙ্গুলি, সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ সময় মানববন্ধনে বক্তারা দাবী করে বলেন- দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানিমূলক ফৌজদারি মামলা থেকে কর্মকর্তাদের দায়মুক্তি দিয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি, ৪০ ও ৪১তম বিসিএস নন-ক্যাডার থেকে শূন্যপদে নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখা, ভূমি সহকারী পদ ১০ম ও উপ-সহকারী পদ ১১তম গ্রেডে উন্নীত করা, পদোন্নতি ও নিয়োগের বিদ্যমান দীর্ঘসূত্রতা দূর করা, বেতন নির্ধারণের সকল বৈষম্য ও জটিলতা নিরসন এবং মাঠপর্যায়ে অতিরিক্ত দায়িত্ব ও জীবনের ঝুঁকি বিবেচনায় বিশেষ ভাতা প্রদানের দাবি তোলেন তারা।
মানববন্ধন শেষে ভূমি কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের ফ্রন্ট ডেস্কে গিয়ে সিনিয়র সচিব বরাবর ৬ দফা সম্বলিত স্মারক লিপিটি হস্তান্তর করেন।

লেখক