ব্রেকিং নিউজ দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : পার্বতীপুরে নাগরিক সমাবেশে মামুনুল হকআত্রাইয়ে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতনওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানানওগাঁয় চুরির এক রাতের মধ্যেই উদ্ধার ট্রাক, পুলিশের অভিযানে স্বস্তিবেতাগীতে ৮ কিলোমিটার খাল কচুরিপানামুক্ত করার উদ্যোগ, সজীব খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অভিযান শুরু

আত্রাইয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য; বিএনপির দুই নেতা বহিষ্কার

নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আত্রাই উপজেলা বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন উপজেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. আব্দুল মান্নান প্রাং এবং উপজেলা বিএনপির সদস্য মো. আব্দুল হাকিম সরদার। তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, নওগাঁ-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম রেজাউল ইসলাম রেজুর বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. আলমগীর কবিরের (মোটরসাইকেল প্রতীক) পক্ষে কাজ করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে বহিষ্কৃত নেতা মো. আব্দুল মান্নান প্রাং বলেন, বহিষ্কার নিয়ে তার কোনো উদ্বেগ নেই। অন্যদিকে মো. আব্দুল হাকিম সরদারের বক্তব্য পাওয়া যায়নি।

লেখক