ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

পূবাইলে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী কে কুপিয়ে আহত করার অভিযোগ

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের পূবাইলে পূর্ব শত্রুতার জের ধরে দুই নারী সহ আরোও একজন কে লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে ।

ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরীর পূবাইলের লক্ষনদীয়া এলাকায়, ঘটনার পর আহত ইব্রাহীম মিয়া বাদী হয়ে স্থানীয় পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, আহত দুই নারী হলেন ইব্রাহীম মিয়ার স্ত্রী খাদিজা (৪৫) ও তার মেয়ে নাদিয়া আক্তার (১৫), আহত দুই নারী গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন আছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে ইব্রাহীম মিয়ার পরিবারের সাথে একই এলাকার টিটু, বিজয়, আয়াত বানু, তানজিদ ও নিপার সাথে পারিবারিক কলহ চলে আসছিলো বহু দিন ধরে , সেই পূর্ব শত্রুতার জেরে ৩০ জানুয়ারী শুক্রবার বাড়ির পাসে শুকনো পাতা কুরানো কে কেন্দ্র করে লক্ষনদীয়া এলাকায় নিপার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় ইব্রাহীম মিয়ার পথ আটকায় টিটু সহ অভিযুক্তরা।

এ সময় তাদের হাতে থাকা লোহার রড দিয়ে ইব্রাহীম কে পিটিয়ে আহত করে টিটু, সেই সময়ে ইব্রাহীমের স্ত্রী ও মেয়ে মারধর ফেরাতে গেলে তাদেরকেও কুপিয়ে গুরতর আহত করে অভিযুক্তরা, এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান অভিযোগ পেয়েছি , তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

লেখক