ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

বেতাগীতে গণভোট সচেতনতায় সুজনের পথনাট্য প্রদর্শনী

মোঃ সোহেল রানা ( বেতাগী )ঃ

গণভোট ২০২৬ উপলক্ষ্যে দেশজুড়ে সাংস্কৃতিক অভিযাত্রার অংশ হিসেবে উপক’লীয় জনপদ বরগুনার বেতাগীতে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উদ্যোগে ‘আঁধারে আলোর স্বপ্ন’একটি ব্যতিক্রমী পথনাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। দেশের চলমান প্রেক্ষাপটে ‘গণভোট’ এবং নাগরিক অধিকার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।

নাট্যাঙ্গনের সন্বয়কারী নাহিয়ানের পরিচালনায় বেতাগী শহরের পৌর অডিটোরিয়াম চত্বরে এই পথনাট্য প্রদর্শিত হয়। নাটক ও গানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে গণভোটের গুরুত্ব, সাংবিধানিক অধিকার এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিকদের অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সুজন প্রতিনিধিদের মতে, সাধারণ মানুষের মধ্যে রাষ্ট্রীয় নীতি-নির্ধারণী বিষয়ে অংশগ্রহণ করার মানসিকতা তৈরি করাই এই প্রদর্শনীর মূল লক্ষ্য। নাটকের সংলাপে উঠে আসে: গণভোট কী এবং কেন এটি প্রয়োজন, জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের মতামতের প্রতিফলন, সুশাসন প্রতিষ্ঠায় একজন সচেতন নাগরিকের দায়িত্ব।

পথনাট্য শেষে গণভোট সম্পর্কে বলা হয়, ‘গণতন্ত্রকে সুসংহত করতে হলে জনগণের সরাসরি মতামত প্রকাশের সুযোগ থাকা জরুরি। গণভোট সেই প্রক্রিয়ারই একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা চাই প্রতিটি মানুষ তাদের অধিকার সম্পর্কে জানুক এবং রাষ্ট্র সংস্কারে ভূমিকা রাখুক।’

এই সচেতনতামূলক পথনাট্যের প্রাণবন্ত উপস্থাপনা উপস্থিত সাধারণ দর্শকদের আকৃষ্ট করে। এ সময় উপস্থিত দর্শকরা জানান, অভিনয়ের মাধ্যমে জটিল বিষয়গুলো সহজে বুঝতে পেরে তারা উপকৃত হয়েছেন। অনেকেই এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নিয়মিত এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি পালনের আহ্বান জানান।

লেখক