ব্রেকিং নিউজ পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগ

বরগুনার বেতাগীতে রাতের আঁধারে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও ইউনিয়ন পরিষদে তালা লাগানোর অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। একই রাতে বেতাগী পৌরসভার একটি গাড়িসহ বাসস্ট্যান্ড এলাকায় আরও একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যেই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সিফাত সিকদারের নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করার খবর পাওয়া গেছে। … বিস্তারিত পড়ুন

বেতাগীতে এইচএসসি ফলে বড় ধাক্কা, চার কলেজে পাসের চেয়ে অকৃতকার্য বেশি

বরগুনার বেতাগীতে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে চারটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে হতাশাজনক চিত্র দেখা গেছে। প্রকাশিত ফলাফলের বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, প্রতিষ্ঠানগুলোতে উত্তীর্ণের তুলনায় অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা বেশি। বিশেষ করে বেতাগী সরকারি কলেজ ও চান্দখালী মোশাররফ হোসেন কলেজে অনুত্তীর্ণের সংখ্যা উল্লেখযোগ্য। প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বেতাগী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগে ৫৮ জন উত্তীর্ণ … বিস্তারিত পড়ুন

বেতাগীতে জাটকা রক্ষায় অভিযান, অসাধু জেলেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

বরগুনার বেতাগীতে জাটকা ও মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযানের মধ্যেও নদীর দুই পাড়ে কিছু মানুষ অবস্থান নিয়ে টর্চলাইটের মাধ্যমে সংকেত দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযানকারী দল কখন নদী থেকে ফিরে যায় এবং কোন দিকে যায়, সে তথ্যও স্থানীয় কিছু দোকানদার ও ক্রেতা সরবরাহ করছেন বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মাত্র ২১-২২ … বিস্তারিত পড়ুন

বেতাগীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ আটক ১

বরগুনার বেতাগীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ পিস ইয়াবাসহ সিফাত হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) উপজেলার কাউনিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে বেতাগী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, এএসআই নাজমুলের নেতৃত্বে পুলিশের একটি দল কাউনিয়া বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় সিফাত হোসেনকে গ্রেপ্তার করা হয়। … বিস্তারিত পড়ুন

বেতাগীতে ১৫০ পিস ইয়াবাসহ সাবেক কৃষকদল নেতা গ্রেপ্তার, অভিযানের নেতৃত্বে ওসি এনামুল হক

বরগুনার বেতাগীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা ও নগদ ৩ হাজার ১৮০ টাকাসহ মোস্তাফিজুর রহমান সোহেল খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বেতাগী পৌর কৃষকদলের সাবেক সভাপতি বলে জানা গেছে। এর আগেও তাঁর বিরুদ্ধে মাদক মামলায় গ্রেপ্তারের তথ্য রয়েছে। তবে আগের মামলার বর্তমান অবস্থা ও বিচারিক নিষ্পত্তি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। … বিস্তারিত পড়ুন

বেতাগীতে জমি বিরোধে শিশুকে মারধরের অভিযোগ, মামলা নিয়ে পাল্টাপাল্টি দাবি

বরগুনার বেতাগীতে জমি নিয়ে বিরোধের জেরে এক শিশুকে মারধরের অভিযোগে দায়ের করা মামলা ঘিরে দেখা দিয়েছে নানা প্রশ্ন। মামলার আসামি মোকলেছুর রহমানের দাবি। জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে তাঁকে হয়রানি করতে এ মামলা করা হয়েছে। অন্যদিকে, অভিযোগকারী শিক্ষক আমিনুল ইসলাম বুলবুলের দাবি, বিরোধপূর্ণ জমিটি তাঁদের পৈতৃক সম্পত্তি। এ ছাড়া ঘটনার দিন শিশুটির বিদ্যালয়ে উপস্থিতি নিয়ে প্রধান শিক্ষক … বিস্তারিত পড়ুন

বেতাগীতে পুরোনো ভিটায় ঘর তুলতে বাধা, বিপাকে সৌদিপ্রবাসী জসিম

বরগুনার বেতাগী উপজেলার করুনা গ্রামে নিজেদের পুরোনো বসতভিটায় নতুন করে ঘর নির্মাণ করতে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগ করেছেন সৌদিপ্রবাসী মোঃ জসিম হাওলাদার । এ ঘটনায় তাঁর ঘর নির্মাণকাজ ব্যাহত হচ্ছে বলে দাবি করেছেন তিনি। জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ স্থানীয়ভাবে একাধিকবার সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও কোনো নিষ্পত্তি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। জসিম … বিস্তারিত পড়ুন

বেতাগীতে দুর্গাপূজায় মন্দিরে ৫০ হাজার টাকা অনুদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরগুনার বেতাগী সদর ইউনিয়নের জোবখালী ৪ নং ওয়ার্ডের শ্রী শ্রী সর্বজনীন দুর্গা মন্দিরের উন্নয়ন ও পূজা উদযাপনের জন্য ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেতাগী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত পূজা উদযাপনবিষয়ক মতবিনিময় ও আইনশৃঙ্খলা সভায় মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক তুলে দেন ২ নং বেতাগী সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত … বিস্তারিত পড়ুন

বেতাগীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা সভা

বরগুনার বেতাগীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকাল ১০টায় বেতাগী উপজেলা প্রশাসনের হলরুমে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেতাগী উপজেলা প্রশাসক মুহ. সাদ্দাম হোসেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার প্রসারে শিক্ষকদের অবদান তুলে ধরেন এবং প্রাক্তন … বিস্তারিত পড়ুন

বেতাগীতে এক হাত পরিমাণ জায়গা পরিষ্কার করুন, সবাই হাত বাড়ালে সব সম্ভব, উপজেলা প্রশাসনক মুহ. সাদ্দাম

পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে বরগুনার বেতাগীতে বেড়িবাঁধ সড়কের দুপাশের আগাছা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার হোসনাবাদ এলাকার আনর জলিশা স্লুইজসংলগ্ন বেড়িবাঁধ সড়ক থেকে এ কার্যক্রমের সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার, গ্রাম … বিস্তারিত পড়ুন