ব্রেকিং নিউজ চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ; আটক -৪বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি ভেস্তে দিল পুলিশের অভিযান, আটক ৬টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটকচিকিৎসাসেবায় গাফিলতি সহ্য করা হবে না: কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সচিবরাজবাড়ীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ইমাম

পার্বতীপুরে কারিগরি শিক্ষার প্রচার ও প্রসার বৃদ্ধির জন্য একদিনের কর্মশালা অনুষ্ঠিত 

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে ASSET প্রকল্পের IDG প্রোগ্রামের অর্থায়নে কারিগরি শিক্ষা প্রচার ও প্রসার বৃদ্ধির জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সেবামূলক প্রতিষ্ঠানের সমণ্বয়ে একদিনের একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সভাকক্ষে আজ (০২ ফেব্রুয়ারি) সোমবার সকাল ১০ টায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহছান হাবিবের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মাহমুদ হোসেন রাজু, মডেল থানার অফিসার ইনচার্জ এম, এ ফারুক আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন এনজিও শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা কারিগরি শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন এবং বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে তাদেরকে কারিগরি শিক্ষা গ্রহণ করার জন্যও পরামর্শ দেন।

লেখক