ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

মাওলানা দবিবুর রহমানের পক্ষে সমর্থন জানিয়ে শেরপুর পৌরসভায় সৌজন্য সভা

আব্দুল গফুর মন্ডল, স্টাফ রিপোর্টারঃ

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত দাড়িপাল্লার প্রার্থী আলহাজ্ব মাওলানা মোঃ দবিবুর রহমানের বিজয়ের লক্ষ্যে ৮ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় শেরপুর পৌরসভার অফিসে এক সৌজন্য সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার আমির মোঃ আব্দুল খালেক সরকার। তিনি তার বক্তৃতায় বলেন, “বাংলাদেশ জামায়াত ইসলামী দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণে সবসময় ভূমিকা রেখে চলেছে। আমরা নিশ্চিত যে, আলহাজ্ব মাওলানা মোঃ দবিবুর রহমানের নেতৃত্বে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সুনিশ্চিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভা শাখার সেক্রেটারী মোঃ হেদায়েতুল ইসলাম সরকার, অফিস সম্পাদক মোঃ এনামুল হক, ৮নং ওয়ার্ডের সভাপতি আঃ বারী এবং অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা মাওলানা দবিবুর রহমানের নীতিগত দৃষ্টিভঙ্গি এবং তার নেতৃত্বে দেশের উন্নয়নে ভূমিকার কথা তুলে ধরে তার প্রতি সমর্থন জানান। বক্তারা বলেন, “বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃত্বে দেশের শাসন ব্যবস্থা হবে সৎ, স্বচ্ছ এবং আদর্শিক। মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নিশ্চিত করা হবে, পাশাপাশি সমাজে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় অংশগ্রহণকারী নেতারা দলের সদস্যদের একত্রিত হয়ে দলীয় লক্ষ্য বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং দলীয় মূল্যবোধ ও আদর্শ প্রতিষ্ঠায় কাজ করতে সকলকে উদ্বুদ্ধ করে।

লেখক