ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

পার্বতীপুরের ছোটহরিপুরে ধানের শীষ প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারনা তুঙ্গে

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে বিএনপি’র ধানের শীষ মার্কার প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামানের পক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার গভীর রাতে ৫ নং চন্ডিপুর ইউনিয়নের ছোটহরিপুর (হিন্দুপাড়া) প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বৈঠকের আয়োজন করা হয়।

উঠান বৈঠকে চন্ডিপুর ইউনিয়ন বিএনপি’র সমন্বয়ক পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর শরিফুল ইসলাম প্রামানিকের নের্তৃত্বে উপস্থিত ছিলেন, যুবদল নেতা চন্ডিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, মন্মথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সামছুর রহমান (কনু), ইউনিয়ন বিএনপি’র সহ-সম্পাদক আসকার আলী, যুগ্ম আহবায়ক বেঞ্জির আহমেদ, ৪ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, ২ নং মন্মথপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আপেল মুন্সি, নেতা তপন মোহন্ত প্রমুখ।

এতে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। বৈঠকে ধানের শীষের প্রার্থীর পক্ষে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিএনপির নানা পরিকল্পনার কথা তুলে ধরা হয়। নির্বাচনে বিজয়ী হলে তারা পার্বতীপুরের উন্নয়নকে অগ্রাধিকার দেবেন বলে জানান।

এদিকে ধানের শীষ প্রতীক প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারনা তুঙ্গে ও বেশ জমে উঠেছে।

দিনাজপুর:০৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসনের ১৭টি ইউনিয়ন ও ২ টি পৌরসভায় প্রতিদিন নারী-পুরুষের সমন্বয়ে ভোটারদের নিয়ে এ উঠান বৈঠকগুলো অব্যাহত রয়েছে। এসব উঠান বৈঠকে শত শত নারী ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

উঠান বৈঠকে অত্র ইউনিয়ন বিএনপি’র সমন্বয়ক বলেন, ‘ধানের শীষের প্রার্থী এই আসনে নির্বাচিত হলে পার্বতীপুরকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদে রূপান্তরিত করা হবে। তবে চাঁদাবাজ, দখলবাজ, জুলুমকারী, মাদকসেবী ও মাদক কারবারিদের এখানে কোনোভাবেই আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না।

তিনি পার্বতীপুর-ফুলবাড়ি সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থেকে আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার একেএম কামরুজ্জামানকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান’।

লেখক