ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

নওগাঁয় ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি :

ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের (৮ম পর্যায়) শূন্য পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

৮ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মডেল কেয়ারটেকার, সাধারণ কেয়ারটেকার ও শিক্ষক পদে বিপুল সংখ্যক প্রার্থী অংশগ্রহণ করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ সম্পন্ন হয়।

পরীক্ষা শেষে জেলা পর্যায়ের নিয়োগ কমিটির সদস্যবৃন্দের অক্লান্ত পরিশ্রমে রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করায় সংশ্লিষ্ট মহল সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, এ প্রকল্পের মাধ্যমে শিশুদের নৈতিকতা, ধর্মীয় শিক্ষা ও সামাজিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইসলামিক ফাউন্ডেশন।

লেখক