ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

বেতাগীতে নোটিশ ছাড়াই প্রাইমারি স্কুল বন্ধ; ভোগান্তিতে শিক্ষার্থীরা

বরগুনা জেলার বেতাগী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো শিক্ষার্থীদের না জানিয়ে বা নোটিশ ছাড়া সরকারিভাবে বন্ধের  ঘোষণা আসামাত্রই কার্যক্রম স্থগিত করেছে। তারা এ যেন অভিভাবকহীন কার্যক্রম ।

নাম না বলার শর্তে এক শিক্ষার্থীর অভিভাবক জানান, গতকাল সকল বিদ্যালয়ের তথা আমাদের এই প্রাথমিক বিদ্যালয় কার্যক্রম পাঠদানসহ সকল কার্যক্রম চলে। হঠাৎ করে বুধবার হাইকোর্টের রায়ে কোনো শিক্ষার্থীকে না জানিয়ে স্কুল বন্ধর সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পরে শিক্ষার্থীসহ শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ ।

প্রাথমিক বিদ্যালয় খোলা জেনেই ক্লাসে যায় শিক্ষার্থীরা। গিয়ে সেখানে দেখে স্কুলের মূল ফটকে তালা ।

বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের সাথে যোগাযোগ করলে তারা জানান , কার্যক্রম চলাকালীন সময়ে কোনো নোটিশ না পাওয়ায় আমরা শিক্ষার্থী তথা ছাত্র-ছাত্রীদের জানাতে পারিনি। এমন অবস্থায় রাত আটটার সময় প্রজ্ঞাপন জারি হয় যে আগামী মাসের ২৭ তারিখ পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে । এখানে আমাদের করণীয় কি বলে প্রধান শিক্ষকরা দায় এড়িয়ে যান ।

বেতাগী উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসারকে মুঠোফোনে কল দিয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি ।

লেখক