ব্রেকিং নিউজ নওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবিসমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভীআত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, ভোগান্তিতে ট্রেনযাত্রীরা

প্রাথমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

“জ্ঞান-বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়” স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম বিজ্ঞান মেলা-২০২৬ ও সেরা শিক্ষক এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এসএমসি, পিটিএ ও শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সোমবার (১২ অক্টোবর) বিদ্যালয়ের প্রাঙ্গণে দুপুর ১২ টার দিকে এই মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন … বিস্তারিত পড়ুন

কলেজ ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা

রাজবাড়ী সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক মোস্তফা কামালকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ছাত্রদল। সম্প্রতি অধ্যাপক মোস্তফা কামাল রাজবাড়ী সরকারি কলেজের উপাধ্যক্ষ পদ থেকে অধ্যক্ষ পদে পদোন্নতি পাওয়ায় রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রলের সভাপতি তানভীর খান রনির নেতৃত্বে এসময় রাজবাড়ী সরকারি ছাত্রদলের সহ-সভাপতি মো. সুজন আলী, আবু … বিস্তারিত পড়ুন

জেলার গুণী শিক্ষক সংবর্ধনা পাচ্ছেন রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের আব্দুর রাজ্জাক

রাজবাড়ীতে গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন জেলা শহরের রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক। এর আগে গত সেপ্টেম্বর মাসে তিনি জেলার একজন গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হন। জেলা শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবছর জেলার গুণী শিক্ষক নির্বাচনের প্রক্রিয়া শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় মাধ্যমিক পর্যায়ে জেলার পাঁচটি উপজেলায় … বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নির্ভর শিক্ষা নয়, তথ্যপ্রযুক্তি, কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে-এমপি, ফজলুল হক মিলন

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ. কে. এম. ফজলুল হক মিলন বলেন, বর্তমান যুগে আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নির্ভর শিক্ষা নয়, তথ্যপ্রযুক্তি, কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা গেলে কালীগঞ্জের নতুন প্রজন্ম দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। গাজীপুরের কালীগঞ্জে … বিস্তারিত পড়ুন

জয়েনপুর আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জয়েনপুর আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বারী সরকারের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির কলেজ শাখা-৩ (বেসরকারি কলেজ) থেকে ২৭ জুন ২০২৬ তারিখে জারি করা এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পত্রে উল্লেখ করা হয়, উপজেলা নির্বাহী … বিস্তারিত পড়ুন

বার্তা-১০ এর নির্বাহী সম্পাদক সুলতান মাহমুদের সন্তানের কৃতিত্ব, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাফল্য সিয়ামের

রাজবাড়ীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের ¯^াক্ষর রেখে বৃত্তি অর্জন করেছে লক্ষীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী গোলাম মহিউদ্দিন সিয়াম| সিয়াম জনপ্রিয় অনলাইন-ভিত্তিক গণমাধ্যম ‘বার্তা-১০’ এর নির্বাহী সম্পাদক সুলতান মাহমুদ সম্প্রতি প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে সিয়াম| তার এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে| বিদ্যালয় সূত্রে জানা … বিস্তারিত পড়ুন

কয়রায় ২ শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

খুলনার কয়রায় মাথাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম সোহরাব হোসেন গাজী এবং সহকারী শিক্ষিকা কুলসুম নাহারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাদের অপসারণ চেয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার বাগালী ইউনিয়নের মাথাভাঙা কালভার্ড মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা গ্রামের আকরাম হোসেন, মারুফা খাতুন , জেসমিন … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, পরিবেশবান্ধব শিক্ষার সম্প্রসারণ এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে কালীগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে টেকসই ক্যাম্পাস উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা বিভাগের সহযোগিতায় উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা এলাকার মেঘবাড়ি রিসোর্টে ১২৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক … বিস্তারিত পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে ছেলের পরীক্ষায় নাম্বার কম দেওয়ায় শিক্ষিকাকে নির্যাতন

গাজীপুরের কালীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ভূল উত্তরে নাম্বার না দেওয়ায় সিনিয়র সহকারী শিক্ষিকা রাজিয়া সুলতানাকে শারিরীক ভাবে লাঞ্চনা করেছেন একই বিদ্যালয়ের জুনিয়র সহকারী শিক্ষক মো. ওমর ফারুক শেখ। ছেলেকে বেসরকারী কিন্ডার গার্টেনে ভর্তি রেখে সরকারী বই ও উপবৃত্তির টাকা গ্রহণের অভিযোগ রয়েছে সহকারী শিক্ষক মো. ওমর ফারুক শেখের বিরুদ্ধে। সরেজমিনে জানা যায়, উপজেলার মোক্তারপুর … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে বিজ্ঞান ও উদ্ভাবন প্রদর্শনী

“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১২ জুন) দিনব্যাপী আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী পরিদর্শক নাজমুল হোসেন। এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন … বিস্তারিত পড়ুন