ব্রেকিং নিউজ পার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলননওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমিডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফা

শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

আব্দুল গফুর মন্ডল
স্টাফ রিপোর্টার :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন দোকানিকে মোট সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ওই তিন দোকানিকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রমজান মাসে ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে বাজার তদারকি জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, “ক্রেতাদের স্বার্থ রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। কোনো ব্যবসায়ী অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

লেখক