নওগাঁর আত্রাই উপজেলায় নওগাঁ-৬ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের সাথে উপজেলা পর্যায়ের দপ্তর প্রধানগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শেখ মো.রেজাউল ইসলাম।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.মাকসুদুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, সমবায় কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, হিসাব রক্ষক মো. ওবাইদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, খাদ্য কর্মকর্তা শামসুন্নাহার, পরিসংখ্যান কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, বন কর্মকর্তা মো. আব্দুল খালেক, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি এম কামরুজ্জামান, আনসার ও ভিডিপি কর্মকর্তা কমান্ড্যান্ট মো. জগলুল, প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
মতবিনিময় সভার শুরুতেই পরিচয় পর্ব শেষে উপজেলা দপ্তর প্রধাগণ কর্মরত দপ্তরের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন।
এছাড়াও অন্যান্য দপ্তর প্রধানগণ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সমস্যাগুলো নিরসনে মাননীয় সংসদ সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সবশেষে নব-নির্বাচিত সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম সকল দপ্তর প্রধানদের আনীত সমস্যাগুলো সমাধানের জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন । পাশাপাশি আত্রাইকে একটি আধুনিক উপজেলা গড়ায় ভূমিকা রাখবেন বলে আশ্বাস প্রদান করেন এই সাংসদ।