ব্রেকিং নিউজ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যুচাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ; আটক -৪বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি ভেস্তে দিল পুলিশের অভিযান, আটক ৬

মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানে লাখ টাকা জরিমানা

মো. হিমেল মিয়া
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : 

নরসিংদীর মনোহরদী উপজেলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন কীট ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা হিসেবে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মনোহরদী সেন্ট্রাল হাসপাতালে অভিযান চালিয়ে অনুমোদনহীন কীট ব্যবহার করার প্রমাণ পাওয়ায় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় হাসপাতাল থেকে অনুমোদনহীন কীট জব্দ করা হয়।

এছাড়া জনকল্যাণ মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির দায়ে একই আইনে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেখান থেকেও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মুনিরা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

লেখক