ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

চালাকচর বাজারে পীরপুর মোড়ের ভাঙা ব্রিজে ঝুঁকিপূর্ণ চলাচল, আতঙ্কে স্থানীয়রা

নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর বাজার এলাকায় পীরপুর মোড়ে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ব্রিজ দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় রয়েছে। ব্রিজটির বেশ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।
স্থানীয়রা জানায়, এই ব্রিজ দিয়ে ডোমনমারা, মাস্টার বাড়ি ও কটিয়াদি এলাকার অসংখ্য মানুষ প্রতিদিন যাতায়াত করেন। বাজারে আসা-যাওয়া, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। কিন্তু ব্রিজটি ভাঙা থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশেষ করে সিএনজি ও অটোরিকশা চলাচলের সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। যেকোনো সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে জানান স্থানীয়রা। এছাড়া মালবোঝাই যানবাহন চলাচলের সময় ব্রিজটি আরও ক্ষতিগ্রস্ত হয়ে সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কাও রয়েছে।
চালাকচর বাজার উপজেলার একটি ব্যস্ত ও গুরুত্বপূর্ণ বাজার। প্রতিদিন আশপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ কেনাকাটা ও ব্যবসায়িক কাজে এই বাজারে আসেন। ফলে বাজারটিতে সারাদিনই মানুষের ব্যাপক সমাগম থাকে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, পীরপুর মোড়ের এই ব্রিজটি বাজারে আসা–যাওয়ার অন্যতম প্রধান পথ। যদি কোনো কারণে ব্রিজটি সম্পূর্ণ ভেঙে যায়, তাহলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হবে এবং চালাকচর বাজারের ব্যবসায়িক কার্যক্রমও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ কারণে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত ব্রিজটি সংস্কার বা নতুন করে নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

লেখক