ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

পার্বতীপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ১

দিনাজপুরের পার্বতীপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার রাত ৯ টায় পার্বতীপুর উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়নের বড় হরিপুর মুন্সিপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুর রহমানের নের্তৃত্বে পরিচালিত অভিযানে মৃত আবু তালেবের ছেলে মাদক ব্যবসায়ী আশিকুর রহমান মিন্টু (৪৩) কে আটক করা হয়।

জানা যায়, অভিযানকালে তার কাছ থেকে ১০২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার পরিমাণ প্রায় ১০ দশমিক ২ লিটার। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৫৫ হাজার টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত ফেনসিডিলসহ আটক ব্যক্তিকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দিনাজপুর পিআর মামলা নং ২১৩/২৬ দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লেখক