ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

আত্রাইয়ে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি; ৪০০ পরিবার পেলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য

মো. ফিরোজ আহম্মেদ
নওগাঁ জেলা প্রতিনিধি : 

নওগাঁর আত্রাই উপজেলায় ভ্রাম্যমাণ ট্রাকে করে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হয়েছে। বুধবার (১১ মার্চ) বেলা ১টার দিকে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ অফিস সংলগ্ন মাঠে এ বিক্রয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমে প্রায় ৪০০টি পরিবারের মাঝে স্বল্পমূল্যে পণ্য বিক্রি করা হয়। প্রতিটি পরিবারকে ৫১০ টাকায় চিনি, মসুর ডাল, ভোজ্য তেল ও ছোলা সরবরাহ করা হয়।

পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করেন আত্রাইয়ের ডিলার মেসার্স উদিত ট্রেডার্স।

এ সময় উপস্থিত ছিলেন হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন।

লেখক