ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

ঈদ আনন্দ ভাগাভাগি করতে হবে সবার সাথে ” সাংবাদিক মো. মুক্তাদির হোসেন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের দুই বারের কার্য নির্বাহী সদস্য মো. মুক্তাদির হোসেন দেশবাসীসহ গাজীপুর বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা। এই দিনে ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হবে ।
সাংবাদিক মো. মুক্তাদির হোসেন বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো সংযম, সহানুভূতি ও মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করা। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই ঈদের প্রকৃত আনন্দ নিহিত।
তিনি আরও বলেন, “ঈদ আমাদের সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। মহান আল্লাহ তায়ালা আমাদের ইবাদত কবুল করুন এবং দেশ ও জাতির ওপর তাঁর রহমত বর্ষণ করুন।”
তিনি সবাইকে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদের আনন্দ উদযাপনের আহ্বান জানানিয়েছেন সাংবাদিক মো. মুক্তাদির হোসেন।

লেখক