ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

মোবাইল কোর্ট অভিযানে ভেক্যু ও ট্রলি জব্দ

মো. হিমেল মিয়া
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : 

নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে ১টি ভেক্যু ও ৩টি ট্রলি জব্দ করা হয়।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

লেখক