ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মাদ্রাসার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

 বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নে অবস্থিত ধারিয়া গাংগইট ইসলামিক দাখিল মাদ্রাসার উন্নয়ন কাজে সহযোগিতার হাত বাড়িয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

জানা যায়, গত ১৫ তারিখ সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে হঠাৎ ঘূর্ণিঝড়ের আঘাতে মাদ্রাসাটির একটি শ্রেণিকক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় তছনছ হয়ে যায়। এতে শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে উদ্বেগ দেখা দেয়।
ঘটনার খবর প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির কাছে পৌঁছালে তিনি মাদ্রাসাটির ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার ও উন্নয়ন কাজে সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিমন্ত্রীর নির্দেশে আজ সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান মহসিন, কিচক ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আলাউদ্দিন মণ্ডল, সিনিয়র সহ-সভাপতি নুর আলম, মাদ্রাসার সুপার মাওলানা শাহাদত হোসেন, ওয়ার্ড বিএনপি সভাপতি লুৎফর হোসেন, ওয়ার্ড সেক্রেটারি সাইফুলসহ শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শন করেন এবং সার্বিক খোঁজখবর নেন।
এ সময় স্থানীয়রা আশা প্রকাশ করেন, প্রতিমন্ত্রীর সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে মাদ্রাসাটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হবে এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।

লেখক