ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

নওগাঁর সিংসাড়া উচাগড় ঈদগাহ মাঠ সংযুক্ত মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি রেজু

দেশকে উন্নত করতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। বর্তমান মাদ্রাসা সহ সকল শিক্ষার মান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রোববার(২২ মার্চ) দুপুরে নওগাঁ আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া উচাগড় ঈদগাহ মাঠ সংযুক্ত মাদ্রাসার নতুন ৩ তলা ভবনের ১ তলা একাডেমিক ভবন এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ -৬ (আত্রাই রাণীনগর) আসনের শেখ মো.রেজাউল ইসলাম রেজু এ সব কথা বলেন।

আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম মুঞ্জুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো.আব্দুল মান্নান সরদার, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা কে এম খায়রুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আইয়ূব, আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন রকেট, মাদ্রাসার সুপার হাফেজ মো.আজিজুল ইসলাম, শেখ মো. নাদিম বিএনপির নেতা শাহিন আখতার হামিদ, সালাম মন্ডল, মো.জলিল, মো.আজাহার সহ এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লেখক