ব্রেকিং নিউজ আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি ইউএনও কাজী আতিকুর রহমানকালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুপার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসিরাজগঞ্জে বাজার স্টেশন পুলিশ বক্সের শুভ উদ্বোধন

আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, ক্ষুদ্র কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

নওগাঁর আত্রাইয়ে ২০২৫-২৬ অর্থবছরের খরিফ মৌসুমে পাট, মুগ, তিল ও আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত মানের বীজ ও সার বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রণোদনা কৃষকদের উৎপাদন বাড়াতে উৎসাহিত … বিস্তারিত পড়ুন

নওগাঁয় আমন ধানক্ষেত এখন অপরূপ সবুজের সমারোহে ভরপুর

নওগাঁর আত্রাইয়ে আমন ধানক্ষেতের দিকে তাকালেই এখন দেখা যায় অপরূপ সবুজের সমারোহে ভরপুর। আত্রাই উপজেলায় কৃষকদের এবার আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। সরেজমিনে আত্রাই উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায়, কৃষকরা এখন আমন ধানের ক্ষেত পরিচর্যায় ব্যস্ত রয়েছে। বিভিন্ন রোগ-বালাই ও পোকামাকড়ের আক্রমণ থেকে ফসলী মাঠ রক্ষার জন্য নিয়মিত কীটনাশক স্প্রে করছে। এ উপজেলার … বিস্তারিত পড়ুন

বেকার যুবকদের স্বাবলম্বী করতে নওগাঁর আত্রাইয়ে ৭ দিনের প্রশিক্ষণ শুরু

নওগাঁর আত্রাইয়ে বেকার যুবক-যুব নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৭ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার সন্ন্যাসবাড়ী উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে গাভী পালন ও মোটাতাজাকরণ, উন্নত জাতের গবাদি পশু পালন এবং হাঁস-মুরগি ব্যবস্থাপনা বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি … বিস্তারিত পড়ুন

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ সাইকেল আরোহীর

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সড়কে সড়ক দুর্ঘটনায় মোজাফফর (৬৮) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (০১ এপ্রিল) দুপুর প্রায় ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাফফর উপজেলার নাদৌর গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, মোজাফফর সাইকেল চালিয়ে নওগাঁ রোড থেকে নজিপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক … বিস্তারিত পড়ুন

নওগাঁয় গ্যারেজে রাখা বাস থেকে হেলপারের মরদেহ উদ্ধার

নওগাঁ শহরের একটি গ্যারেজে রাখা বাসের ভেতর থেকে জাহিদ ইসলাম (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে শহরের বাইপাস এলাকার বরুণকান্দি মোড়ের একটি গ্যারেজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাহিদ ইসলাম জেলার মান্দা উপজেলার তুলশীরামপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। তিনি বি.আর. সুপার পরিবহনের একটি বাসে হেলপার হিসেবে … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ের হাটকালুপাড়া ইউনিয়ন শ্রমিক দলের ২৬ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ২৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়। গঠিত কমিটিতে সভাপতি হিসেবে মোঃ আসলাম হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ সাদ্দাম হোসেন দায়িত্ব পেয়েছেন। নবগঠিত এই কমিটিতে মোট ২৬ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ের বান্দাইখাড়া সাব পোস্ট অফিসে চরম দুরবস্থা, স্থায়ী ভবনের দাবিতে এলাকাবাসী

নওগাঁর আত্রাই উপজেলার ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া পোস্ট অফিস দীর্ঘদিন ধরে স্থায়ী ভবন সংকটে ভুগছে। বর্তমানে পোস্ট অফিসটি ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত ও জরাজীর্ণ কক্ষে পরিচালিত হচ্ছে, যা অফিস পরিচালনার জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, ভবনটির অবস্থা এতটাই নাজুক যে সাধারণ মানুষের জন্য সেখানে সেবা গ্রহণ করা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাই নদে কালনা-বিষ্ণুপুর সেতু নির্মাণে দীর্ঘসূত্রতা, চরম ভোগান্তিতে মানুষ

নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদের ওপর নির্মাণাধীন কালনা-বিষ্ণুপুর সেতুর কাজ আট বছরেও শেষ হয়নি। ২০১৮ সালে শুরু হওয়া ২৬২ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ এখনো মাত্র ৬৫ শতাংশ সম্পন্ন হয়েছে। কাজ শেষ হওয়ার কথা থাকলেও ২০২২ সালের নির্ধারিত সময় পেরিয়ে দীর্ঘদিন ধরে প্রকল্পটি ঝুলে আছে। সেতুর কাজ বন্ধ থাকায় মহিষবাথান ও এনায়েতপুরসহ আশপাশের এলাকার মানুষ প্রতিদিন … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। দিবসের কর্মসূচির মধ্যে ছিল বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সমাবেশ, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা। এতে মুক্তিযুদ্ধের স্মৃতি, ত্যাগ … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ের হাটকালুপাড়ায় স্বাধীনতা দিবসে পুষ্প অর্পণ ও আলোচনা সভা

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বাজার বধ্যভূমিতে মহান ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পুষ্প অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বান্দাইখাড়া বাজার বধ্যভূমি মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপির সভাপতি ডাঃ মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় শহীদদের প্রতি … বিস্তারিত পড়ুন