ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের তিন শ্রমিককে কারাদন্ড ও অর্থদন্ড প্রদানের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছিলো রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন।
আজ রবিবার (২৯ মার্চ) সকাল ৮ টা থেকে পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপোর সকল কার্যক্রম বন্ধ রেখে এ কর্মসূচি পালন করেন তারা। এ কর্মসূচিতে একাত্বতা ঘোষনা করেছিলেন পেট্রোল পাম্প মালিক সমিতিও।
তবে আগামীকাল (২৯ মার্চ) সোমবার দুপুরের মধ্যে আটককৃত শ্রমিকদের জামিনের আশ্বাসে তেল সরবরাহ বন্ধ কর্মসূচি স্থগিত করেছে আন্দোলনরত শ্রমিকরা। রংপুরের ৮ জেলায় সন্ধ্যা থেকে তেল সরবরাহ স্বাভাবিক নিয়মে চলার ঘোষণা দিয়েছে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।
এ বিষয়ে আজ সন্ধ্যায় এ প্রতিনিধিকে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, আগামীকাল দুপুরের মধ্যে আটককৃত শ্রমিকদের জামিনের আশ্বাসে তেল সরবরাহ বন্ধ কর্মসূচি স্থগিত করেছে আমাদের আন্দোলনরত শ্রমিকরা। রংপুরের ৮ জেলায় আবারও সন্ধ্যা থেকে তেল সরবরাহ স্বাভাবিক নিয়মে চলছে বলে বলে আমাদের প্রতিনিধিকে আশ্বস্ত করেন তিনি।
এর আগে গতকাল (২৮ মার্চ) শনিবার পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর যমুনা কোম্পানী থেকে জ্বালানী তেল নিয়ে নীলফামারীর যাচ্ছিলো একটি লরী। পথে তেলবাহী লরীর যান্ত্রিকত্রুটি (ডায়নামার সমস্যা) দেখা দেয়। এ সময় তারা গাড়ীর কেবিন খুলে কাজ করছিলো।
এসময় নীলফামারী জেলার এনডিসি নিয়াজ ভূইয়া তেল চুরির অভিযোগে ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ এবং চালক সহকারি রিফাতকে ৬ মাসের কারাদন্ডাদেশ সহ তিন জনকে মোট ১ লাখ টাকা জরিমানা করেন। এ ঘটনার প্রতিবাদে আজ রাবিবার সকাল থেকে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্ম বিরতি শুরু করেছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ বলেন, আমরা ঘটনা স্থলে গিয়েছিলাম, শ্রমিকদের সঙ্গে কথা বলেছি এবং খুব দ্রুতই সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছি।