ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

বেকার যুবকদের স্বাবলম্বী করতে নওগাঁর আত্রাইয়ে ৭ দিনের প্রশিক্ষণ শুরু

নওগাঁর আত্রাইয়ে বেকার যুবক-যুব নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৭ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার সন্ন্যাসবাড়ী উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে গাভী পালন ও মোটাতাজাকরণ, উন্নত জাতের গবাদি পশু পালন এবং হাঁস-মুরগি ব্যবস্থাপনা বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম নাসির উদ্দিন বলেন, যুবকদের দক্ষ করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে।

এ সময় অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত যুবক-যুব নারীরা প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। আয়োজকরা আশা করছেন, এই প্রশিক্ষণ বেকারত্ব কমাতে সহায়ক হবে।

লেখক