ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

রাজবাড়ীতে নবাগত জেলা প্রশাসকের যোগদান

রাজবাড়ীতে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ আফরোজা পারভীন যোগদান করেছেন। 

মঙ্গলবার (৭ এপ্রিল)  জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ীতে যোগদান করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ আফরোজা পারভীন।

এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও সর্বস্তরের কর্মচারীবৃন্দ নবাগত জেলা প্রশাসক মহোদয়কে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল সংবর্ধনায় অভিনন্দন জানান।

নবাগত জেলা প্রশাসক রাজবাড়ী সার্কিট হাউসে উপস্থিত হলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ড. মো. মাহমুদুল হক, এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশিক উন- নবী তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ- উল- হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায় সহ অন্যান্য কর্মকর্তাগণ।

​সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা এবং সর্বশেষ তিনি বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর পরিচালক (উপসচিব) হিসেবে  কর্মদক্ষতায় তাঁর দায়িত্ব পালন করেছেন। তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে প্রশাসনিক দক্ষতা এবং জনকল্যাণমুখী চিন্তাধারার মাধ্যমে প্রতিটি কর্মস্থলে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তিনি সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে রাজবাড়ী জেলার চলমান উন্নয়নের ধারা আরও গতিশীল ও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

লেখক