হাট ইজারাদার সেলিম রেজাকে চাঁদাবাজ আখ্যা দেওয়ার প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুর ভবের বাজারে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৬ নং মোমিনপুর ইউনিয়ন যুবদল আজ (১৭ এপ্রিল) শুক্রবার বিকেল ৩ টায় স্থানীয় ভবের বাজারে এই সমাবেশের আয়োজন করে।
প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে ইজারাদার সেলিম রেজা অভিযোগ করেন, গত ১৫ এপ্রিল (০২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দের) ভবের বাজারে তিনি ইজারা তুলতে গেলে স্থানীয় ব্যবসায়ীরা রুখে দাঁড়ান এবং ইজারা দিতে অস্বীকৃতি জানান। তিনি আরও অভিযোগ করেন, আমি আমার ইজারার সকল কাগজপত্র ও রশিদ তাদেরকে দেখাতে গেলে তারা আমার উপর তেড়ে আসেন এবং বলেন আমরা এর আগে কোনোবারই এই বাজারের খাঁজনা দেইনি এবারও দিবো না। একপর্যায়ে তারা আমাকে চাঁদাবাজ আখ্যা দিয়ে প্রশাসনের প্রতিও বিষেদাগার করেন।
সমাবেশে যুবদল নেতৃবৃন্দ এবং স্থানীয়রা ইজারাদারের বিরুদ্ধে তীর্যক ‘চাঁদাবাজ’ মন্তব্যের তীব্র নিন্দা জানান ও ক্ষোভ প্রকাশ করেন।
বক্তাগণ ও এলাকাবাসী স্থানীয় পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং ইজারাদারের উপর অযৌক্তিক অভিযোগের অবসান দাবি করে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুর রশিদ সংগ্রাম ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. মমিনুল ইসলাম প্রমুখ।