ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

গাইবান্ধার সাদুল্লাপুরে ফার্মার’স ফিল্ড বিজনেস স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত

আহসান হাবীব নাহিদ
গাইবান্ধা জেলা ঃ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের এনায়েতপুর পূর্ব পাড়া (তরফবাজিত) এলাকায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২৩ এপ্রিল, বৃহস্পতিবার বিকেলে ফার্মার’স ফিল্ড বিজনেস স্কুল (এফএফবিএস) এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

২০২৫-২০২৬ অর্থবছরের স্মল হোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রজেক্ট (CACP-RAINS) এর আওতায় আয়োজিত এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি গাইবান্ধ-এর কৃষিবিদ জনাব আসাদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক প্রকল্প কর্মকর্তা (রংপুর অঞ্চল) কৃষিবিদ জনাব রাশিদুল ইসলাম এবং এসডিআরএনপি প্রকল্পের মনিটরিং কর্মকর্তা (রংপুর অঞ্চল) কৃষিবিদ জনাব নূর হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব অপূর্ব ভট্টাচার্য। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আব্দুর রব সরকার।

এসময় আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব শেখ সাদী, প্রশিক্ষক কর্মকর্তা উপসহকারী কৃষি অফিসার জনাব আবু সাঈদসহ এলাকার কৃষক-কৃষাণী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাঠ দিবসে আধুনিক কৃষি প্রযুক্তি ও উৎপাদন ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

লেখক