জয়পুরহাট জেলার কালাই উপজেলায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর শিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
ফিল্ড সুপারভাইজার মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে ও মডেল কেয়ারটেকার মো. শাহজাহান আলী মোল্লার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. মুত্তাকিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম ও খতিব শায়েখ মোহাম্মদ মামুনূর রশীদ।
এসময় কালাই পৌরসভা ও আহম্মেদাবাদ ইউনিয়নের সাধারণ কেয়ারটেকার খন্দকার গোলাম মোস্তফা, জিন্দারপুর ইউনিয়নের মো. রায়হান আলী, পুনট ইউনিয়নের মো. মুস্তাফিজুর রহমান, মাত্রাই ইউনিয়নের মো. মনোয়ার হোসাইন, উদয়পুর ইউনিয়নের মাহমুদুল হাসান সোহাগসহ উপজেলার মোট ১২৭ টি শিক্ষা কেন্দ্রের শিক্ষকগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত মাসিক সমন্বয় সভায় শিক্ষা কেন্দ্রের মান উন্নয়ন ও প্রান্তিক পর্যায়ে বিভিন্ন কেন্দ্রের পরিদর্শন সংক্রান্ত বিষয়ের উপরে গুরুত্বারোপ করা হয়।