ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

কয়রায় উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা, উন্নয়ন কার্যক্রম জোরদারের নির্দেশ

বি এম আলামিন ইসলাম
কয়রা প্রতিনিধিঃ

খুলনার কয়রা উপজেলা-এ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। সভায় বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, কয়রা থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজাউল করিম, কৃষি অফিসার তিলক কুমার ঘোষ, মৎস্য অফিসার সমীর কুমার সরকার, পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সুলতান মাহমুদ, উপজেলা প্রকৌশলী আবুল ফজল, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, পল্লী বিদ্যুতের ডিজিএম মো. মাহফুজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, সমাজসেবা অফিসার মো. আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্লাহ আল জাবির, কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আব্দুস ছালাম, পল্লী দারিদ্র্য বিমোচন অফিসার মো. বিল্লাল হোসেন, সহকারী শিক্ষা অফিসার মৃন্ময় কুমার মন্ডল এবং সহকারী যুব উন্নয়ন অফিসার মো. আকরাম হোসেনসহ অন্যান্যরা। সভা শেষে জেলা প্রশাসক কয়রা ভূমি অফিস ও সদর ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পাশাপাশি পানিতে ডুবে মারা যাওয়া দুই পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন এবং মুন্ডা ও মাহাতো সম্প্রদায়ের মাঝে খাদ্য সহায়তা (ফুড প্যাক) প্রদান করেন। মতবিনিময় সভায় উপস্থিত কর্মকর্তারা স্থানীয় উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

লেখক