ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহান মে দিবস পালিত

মো. ফিরোজ আহম্মেদ,
নওগাঁ জেলা প্রতিনিধি:

 নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ১০টায় উপজেলার বান্দাইখাড়া বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মোঃ আকরাম হোসেনসহ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিন বান্দাইখাড়া বাজারের বিভিন্ন সড়কে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় মে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মোঃ আকরাম হোসেন। বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

লেখক