ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন

নওগাঁর আত্রাই উপজেলায় জনসচেতনতা বৃদ্ধি ও ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে “ভূমি সেবা মেলা-২০২৬” এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা ভূমি অফিস, আত্রাইয়ের আয়োজনে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, নামজারি, খাজনা প্রদান, অনলাইন সেবা ও ভূমি বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও সাধারণ মানুষকে ভূমি ব্যবস্থাপনা … বিস্তারিত পড়ুন

নওগাঁয় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান

চাকরি স্থায়ীকরণের দাবিতে নওগাঁয় স্মারকলিপি প্রদান করেছে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় নওগাঁতেও জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় সংসদ সদস্যের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ-সভাপতি মুফতি আব্দুর রাজ্জাক নওগাঁ। এসময় … বিস্তারিত পড়ুন

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু। জাতীয় সংসদের স্পিকারের পক্ষ থেকে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। রোববার (১৭ মে) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নওগাঁ বিশ্ববিদ্যালয় আইন-২০২৩ এর ধারা … বিস্তারিত পড়ুন

কালবৈশাখীর তাণ্ডব, ফসল ও বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি

নওগাঁর আত্রাই উপজেলায় মধ্যরাতে আঘাত হানা কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তাণ্ডবে মাঠের বিভিন্ন ফসল, বসতঘর ও বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে হঠাৎ শুরু হওয়া দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার গাছপালা উপড়ে পড়ে। অনেক স্থানে টিনের ঘরের চাল … বিস্তারিত পড়ুন

ধান মাড়াইয়ের মেশিন সরানো নিয়ে সংঘর্ষ, আহত ৪

 নওগাঁর আত্রাই উপজেলার পবনডাঙ্গা গ্রামে ধান মাড়াইয়ের মেশিন সরানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে আত্রাই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, গত রোববার সন্ধ্যায় পবনডাঙ্গা গ্রামের দুলাল হোসেনের বাড়ির সামনে হেরিং রাস্তার ওপর রাখা ধান মাড়াইয়ের মেশিন … বিস্তারিত পড়ুন

বাজারে দেশি জাতের গুটি লিচু পাওয়া যাচ্ছে

বাজারে দেশি জাতের গুটি লিচু পাওয়া যাচ্ছে ৷ আত্রাই উপজেলার বিভিন্ন হাট বাজার গুলোতে দেশি যাতিও লিচু দেখা যায়তেছে খেতে কিছুটা টক হলেও রঙিন এই লিচু দেখে ক্রেতারাও ভিড় জমাচ্ছেন লিচু দোকানে। মধুর মাসের বাজারে ওঠা প্রথম লিচু হওয়ায় এখন প্রতি ১০০ লিচুর দাম এখন ৩০০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। অনকেটা দাম চড়া। দেশি … বিস্তারিত পড়ুন

আত্রাইনদী ও ছোট যমুনা নদীর পানি বাড়ছে,পাকা ধান নিয়ে উদ্বেগে কৃষক

উজানের ঢল ও হঠাৎ পানি বৃদ্ধিতে আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে শত শত একর পাকা বোরো ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। গত কয়েকদিন ধরে উজান থেকে নেমে আসা পানিতে ছোট যমুনা ও আত্রাই নদীর পানি দ্রুত বাড়ছে। ফলে বড় কালিকাপুর, হরপুর, রসুলপুর ও জাতোপাড়াসহ নিচু এলাকার মাঠে পানি … বিস্তারিত পড়ুন

হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহান মে দিবস পালিত

 নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ১০টায় উপজেলার বান্দাইখাড়া বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মোঃ আকরাম হোসেনসহ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিন বান্দাইখাড়া বাজারের … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে খাদ্যবন্ধক কর্মসূচির আওতায় ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ

 নওগাঁর আত্রাই উপজেলায় সরকারের খাদ্যবন্ধক কর্মসূচির আওতায় নিম্ন আয়ের ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে তিন দিনব্যাপী এ কার্যক্রমে উপকারভোগীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। গত মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার (২৮ ২৯ ও ৩০,এপ্রিল)২০২৬ সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত ইউনিয়নের রাসাদ ইন্টারপ্রাইজ বিক্রয় কেন্দ্রে এ চাল বিতরণ করা হয়। … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে ভ্যান ছিনতাই, চালক আহত

নওগাঁর আত্রাই উপজেলার বারো বিঘা এলাকার বাঁকা ডাবল ব্রিজ এলাকায় গত রাতে একটি ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ভ্যান চালককে মাথায় আঘাত করে দুর্বৃত্তরা ভ্যানটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, আহত ভ্যান চালকের বাড়ি কাঁশিয়াবাড়ি এলাকায়। ঘটনার পর তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকাবাসী জানান, বাঁকা ডাবল ব্রিজ এলাকা দীর্ঘদিন ধরে … বিস্তারিত পড়ুন