ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

মনোহরদীতে শ্লীলতাহানি ও নগদ অর্থ চুরির অভিযোগ

মো. হিমেল মিয়া,
মনোহরদী নরসিংদীঃ

 নরসিংদীর মনোহরদীতে এক গৃহবধূর  শ্লীলতাহানির চেষ্টা এবং ঘর থেকে নগদ ৪৫ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে তুহিন মিয়া (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে। গত ২২ এপ্রিল ভোরে উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর (উজানপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত তুহিন ওই এলাকার মনির মিয়ার ছেলে। ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, পীরপুর গ্রামের ঝালমুড়ি বিক্রেতা আরিফ মিয়া গত ২২ এপ্রিল ভোর ৫টার দিকে কাজের উদ্দেশ্যে চালাকচর বাজারে যান। তার কিছুক্ষণ পরই তুহিন মিয়া সুযোগ বুঝে আরিফ মিয়ার ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকে তিনি আরিফ মিয়ার স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করলে তিনি চিৎকার শুরু করেন। এ সময় আশপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত দ্রুত পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা দেখতে পান, ঘরের ক্যাবিনেটের ড্রয়ারে রাখা ব্যবসার ৪৫ হাজার টাকাও নিখোঁজ। ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী চন্দনা ও আবুল মিয়াসহ স্থানীয়রা জানান, তুহিন মিয়া পূর্বে সৌদি আরবে ছিলেন এবং সেখানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাস্তি ভোগ করে দেশে ফেরেন। দেশে ফেরার পরও তিনি বিভিন্ন নেশা ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী আরিফ মিয়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার না পেয়ে অবশেষে মনোহরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার চেষ্টা চলায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে তিনি জানান। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।

লেখক