ব্রেকিং নিউজ দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : পার্বতীপুরে নাগরিক সমাবেশে মামুনুল হকআত্রাইয়ে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতনওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানানওগাঁয় চুরির এক রাতের মধ্যেই উদ্ধার ট্রাক, পুলিশের অভিযানে স্বস্তিবেতাগীতে ৮ কিলোমিটার খাল কচুরিপানামুক্ত করার উদ্যোগ, সজীব খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অভিযান শুরু

কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ীকে পিটিয়ে জখম ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় মামলা

গাজীপুরের কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় দোকান থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী রাশিদা বেগম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চৌতার পাড়া গ্রামের মো. মামুন … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রীর জামিন নামঞ্জুর

রাজবাড়ীতে স্বামীর দাযের করা অর্থ আত্মসাতের মামলায় মোছাঃ তানিয়া খাতুন (২২) নামে এক নার্সকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তানিয়া রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার খালকুলা গ্রামের মোহন মল্লিকের মেয়ে ও রিলায়েন্স জেনারেল অ্যান্ড রেনাল হাসপাতালে কর্মরত নার্স। সোমবার (২ নভেম্বর) রাজবাড়ী সদর আমলী আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী তার জামিন নামঞ্জুর করে কারাগারে … বিস্তারিত পড়ুন

​কয়রায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা: আহত ১ হাসপাতালে, থানায় জিডি

খুলনার কয়রায় বসতবাড়ির জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়ে মো. ফজর আলী (৩৬) নামের এক ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে কয়রা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। জিডি নং- ২৪৯ তারিখ: ০৫/১০/২০২৫। ​অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোবরা গ্রামের ফজর আলীর … বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে ১১ দলীয় লংমার্চকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে জেলা জামায়াত। একই সঙ্গে মামলাটিকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির নেতারা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা … বিস্তারিত পড়ুন

চাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সিসিটিভি ফুটেজ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি এবং শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চারজনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের ওই ছাত্রী বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলাটি করেন। মামলায় অভিযুক্তরা হলেন শাহজাদপুর উপজেলার ডাকবাংলাপাড়া এলাকার মো. তারেক … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে জোরপূর্বক জমি দখলের অভিযোগ গাছ কর্তন

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া গ্রামের ধাওয়াপাড়া এলাকায় একটি পরিবারের বরুদ্ধে জোড়পূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। এই ঘটনায় রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ইমদাদুল নামের এক ভুক্তভোগী। ইমদাদুল চন্দনী ইউনিয়নের জৌকুড়া গ্রামের ধাওয়াপাড়া এলাকার আব্দুল বারেক সরদারের ছেলে। অভিযুক্তরা হলেন, যশোর জেলার অভয়নগর থানার নওয়াপাড়া গ্রামের আব্দুল আজিজ সরদারের ছেলে তুহিন সরদার, … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলায় ৬ জনের জামিন

দিনাজপুরের পার্বতীপুরে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় ছয় সাংবাদিকের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (২১ জুলাই) দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী) আদালত, পার্বতীপুরের বিচারক জয় কিশোর নাগ শুনানি শেষে এ আদেশ দেন। জামিনপ্রাপ্তরা হলেন— আগামীর সময় পত্রিকার মামুনুর রশিদ, ভোরের কাগজ-এর মোস্তাফিজুর রহমান বকুল, ভোরের দর্পণ-এর আতাউর রহমান, মাই টিভি-র আব্দুল্লাহ আল মামুন, … বিস্তারিত পড়ুন

কালাইয়ে মাঠে ডেকে নিয়ে নির্মম নির্যাতনের পর হত্যা, মামলায় গ্রেপ্তার ১

জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নে আব্দুল হান্নান (৪২) নামে এক ব্যক্তিকে মাঠে ডেকে নিয়ে নির্মম নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তহিদুল ইসলাম (৪০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে কালাই থানা পুলিশ। পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, রোববার (২০ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে মাত্রাই ইউনিয়নের শাইলগুন গ্রামের … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে স্কুল শিক্ষিকাকে ধর্ষণের  অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা

পার্বতীপুরে এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণ ও বিভিন্ন ওষুধ খাইয়ে মানসিকভাবে বিপর্যস্ত করার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার পার্বতীপুর রেলওয়ে থানায় দায়ের করা মামলায় নাজমুল হাসান বিপুল (৫৫), মিথিলা জামান (৩২) ও প্রিন্স হক ছটুকে আসামি করা হয়। মামলার এজাহারে ভুক্তভোগী শিক্ষিকা উল্লেখ করেন, গত ১৯ এপ্রিল দুপুর ২টা থেকে ৩টার মধ্যে … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে  ৬ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও পক্ষপাতদুষ্ট প্রতিবেদন দাখিলের  প্রতিবাদে মানববন্ধন

পার্বতীপুর প্রেসক্লাবের ৬ সিনিয়র সদস্যের বিরুদ্ধে আদালতে মিথ্যা সিআর মামলা দায়ের ও পিবিআই কর্তৃক সাজানো প্রতিবেদন দাখিলের প্রতিবাদে পার্বতীপুর প্রেসক্লাবের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  প্রেসক্লাব সংলগ্ন স্থানীয় শহীদ মিনার সড়কে আজ (২০ মে) বুধবার সকাল ১০ টায় প্রেসক্লাবের আহ্বায়ক আতাউর রহমানের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শ,আ,ম হায়দার, মামুনুর রশিদ, মাহফিজুল ইসলাম … বিস্তারিত পড়ুন