ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

কয়রা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বি এম আলামিন
কয়রা (খুলনা) প্রতিনিধি :

খুলনার কয়রা প্রেসক্লাবের নব-গঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) সকাল ১০ টায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে ক্লাবের সভাপতি শেখ হারুন অর রশিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের সঞ্চালনায় প্রথম সভা অনুষ্ঠিত হয়।

কার্যনিবার্হী কমিটির সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ক্লাবের সহ-সভাপতি এস এম আলাউদ্দিন,যুগ্ন-সাধারণ সম্পাদক: নিতিশ সানা ও মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক: জি এম মোনায়েম, দপ্তর সম্পাদক: হাফিজুর রহমান, প্রচার সম্পাদক: মোস্তফা রিজওয়ানুল করিম, নির্বাহী সম্পাদক: শেখ সিরাজুদ্দৌলা লিংকন ও কামাল হোসেন প্রমুখ।

সভার শুরুতে উদ্বোধনী বক্তব্যে সভাপতি শেখ হারুন অর রশিদ বলেন, কয়রা প্রেসক্লাব উপজেলার ঐতিহ্যবাহী একটি সংগঠন। ক্লাবটির প্রতিষ্ঠালগ্নে বহু গুণী সাংবাদিক জড়িত ছিল। তবে উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সরদার হারুন একচ্ছত্র আধিপত্য বিস্তার করে বিতর্কিত কর্মকাণ্ড করতে থাকে। দীর্ঘদিন হারুন তার অনুসারী অন্য একজনকে নিয়ে ক্লাব টি কুক্ষিগত করে বিভিন্ন অপকর্ম করে চলছিল এবং ক্লাবটি মৃতপ্রায় অবস্থায় উপনীত হয়। সেখান থেকে ২০২৪ সালে আমরা ক্লাবটিকে উদ্ধার করতে সক্ষম হই। বর্তমানে পেশাদার সাংবাদিকদের নিয়ে ক্লাবের পূরানো ঐতিহ্য বজায় রেখে কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ ক্লাবটি পূণরায় গণমানুষের সংগঠনে পরিণত হবে।

লেখক