ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরের সাংবাদিক মেনহাজুল ইসলামের চাচা’র জীবনাবসান

মেনহাজুল ইসলাম তারেক,
দিনাজপুর জেলা প্রতিনিধি:

পার্বতীপুর প্রেসক্লাবের সদস্য এবং দৈনিক কালের কণ্ঠ ও যুগের আলো’র পার্বতীপুর প্রতিনিধি মেনহাজুল ইসলাম তারেকের ছোট চাচা নুর হোসেন (দুলাল) আজ শুক্রবার (৮ মে, ২০২৬) রাত ২:২০ মিনিটে তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিঊন)। দীর্ঘদিন থেকে তিনি স্ট্রোক ও কিডনি জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৮ বছর।

তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ছোটহরিপুর (মুন্সিপাড়া) গ্রামে জন্মগ্রহণ করেন, পিতার নাম: মৃত- আবুল হোসেন সরকার। তাঁর শৈশব, কৈশোর ও যৌবন কাটে একই গ্রামে। মৃত্যুকালে তিনি এক পুত্র, কন্যা ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জুমআ জানাজা নামাজ শেষে, মুন্সিপাড়া পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর জানাজা নামাজে অংশগ্রহণ করেন ল্যাম্ব-হাসপাতাল বাজারের ব্যবসায়ীগন সহ, আত্নীয়-স্বজন, গুণগ্রাহী, ধর্মপ্রাণ মুসলমান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মরহুম নুর হোসেন (দুলাল) দীর্ঘদিন ধরে কাপড় ব্যবসার সাথে যুক্ত ছিলেন। তাঁর সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার জন্য তিনি সহকর্মী, বন্ধু মহল, স্থানীয় লোকজন ও গণমানুষের কাছে এক অন্যরকম মর্যাদার আসনে অধিষ্ঠিত ছিলেন। তাঁর মৃত্যুতে পার্বতীপুর প্রেসক্লাব, সাংবাদিক সমাজসহ বিভিন্ন পেশাজীবি সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

পার্বতীপুর প্রেসক্লাবের আহবায়ক আতাউর রহমান এক শোকবার্তায় বলেন, ‘পার্বতীপুরের গণমানুষের কাছে তিনি ছিলেন একজন নিরলস, সৎ ও অনুকরণীয় ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে আমরা একজন ভালো মানুষকে হারালাম।’

নীলফামারী সৈয়দপুরের সংবাদপত্র এজেন্ট ও করতোয়া কুরিয়ার সার্ভিসের সত্ত্বাধিকারী মাজিদুল ইসলাম মন্ডল বলেন, দুলাল ছিলো আমার বোনের ছেলে অর্থাৎ ভাগিনা। তিনি তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। মহান আল্লাহ পাক তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।

লেখক