ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

রাজবাড়ীতে পানিতে ডুবে ২ বছর বয়সী শিশুর মৃত্যু

রাজবাড়ীতে পানিতে ডুবে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১ টার দিকে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনায় নিহত শিশুর নাম আলিফ মন্ডল (২)। আলিফ ভবানীপুর গ্রামের সন্তান। তার বাবা ওই এলাকার ভ্যানচালক রাজা মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে সবার চোখের আড়াল হয় আলিফ। এসময় তাকে না দেখে সবাই খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে আলিফকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জানান,  খেলতে গিয়ে শিশু আলিফ পানিতে ডুবে মারা গিয়েছে। পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সবাইকে আরও সচেতন হতে হবে।

লেখক