ব্রেকিং নিউজ কাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যুচাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ; আটক -৪বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি ভেস্তে দিল পুলিশের অভিযান, আটক ৬টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটকচিকিৎসাসেবায় গাফিলতি সহ্য করা হবে না: কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সচিব

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে রাজবাড়ীতে এনজিও কর্মীদের মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত

রাজবাড়ীতে “প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি” স্লোগানে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষ্যে মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে|

মঙ্গলবার (৯ জুন) সকাল ১১ টার দিকে ন্যাচার সার্ভিস এসোসিয়েশন (নাসা), ডাচ বাংলাদেশ ও সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টা রাজবাড়ী শাখার যৌথ উদ্যোগে রাজবাড়ী জেলা শহরের রাজবাড়ী প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়|

কর্মসূচির শুরুতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে জনসচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়| পরে এ সংক্রান্ত দাবি নিয়ে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়|

ডাচ বাংলাদেশ এর নির্বাহী পরিচালক অধ্যাপক মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে ও রাজবাড়ী ন্যাচার সার্ভিস এসোসিয়েশনের (নাসা) নির্বাহী পরিচালক মনিরুজ্জামান সোহেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান, জেলা সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার পরিচালক মো. মোকাররম হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অবসরপ্রাপ্ত (সাবেক) সহকারী পরিচালক মো. আবুল বাশার চেীধুরী, জেলা রাসের নির্বাহী পরিচালক ও জেলা এনজিও ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান লাবু, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, জেলা সমপদ এনজিওর নির্বাহী পরিচালক হেলাল উদ্দিন সরদার, জেলা ভিপিকে ফাউন্ডেশনের প্রতিনিধি শাহ মুহাম্মদ আজিজ প্রমুখ| এসময় জেলায় কর্মরত বিভিন্ন এনজিওর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন|

রাজবাড়ী নাসার নির্বাহী পরিচালক বলেন, তামাক নিয়ন্ত্রণে প্রয়োজন সমন্বিত উদ্যোগ| আইন প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি এ জাতীয় দ্রব্যের কর বৃদ্ধি তামাক নিয়ন্ত্রণে একটি কার্যকর, সাশ্রয়ী ও শক্তিশালী মাধ্যম| এ অর্থবছরেও তামাকজাত দ্রব্যের কর বৃদ্ধি করায় জনস্বাস্থ্য উন্নয়নে এটি সরকারের একটি ইতিবাচক মনোভাবের পরিচয় বহন করে| আমরা চাই এ ধরনের দ্রব্যে আরও কর বৃদ্ধি করে তামাকের ব্যবহার মাত্রা কমিয়ে আনার জন্য দ্রুত পদক্ষেপ জোরদার করা হোক|

মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান বলেন, তামাক হচ্ছে এক ধরনের বিষ, যা মানুষের শরীরকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়| বর্তমান সময়ে তামাক গ্রহণের প্রবণতা অনেক বেশি| তবে একটি বয়সে এলে আমাদের সমাজের অধিকাংশ শিশু-কিশোরেরা তামাকজাতদ্রব্য গ্রহণকে একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে গ্রহণ করতে শুরু করেছে| এ বিষয়ে অনতিবিলম্বে তৎপর না হলে ভবিষ্যতে এর ব্যবহার পর্যায়ক্রমে বেড়েই চলবে|

এসময় তারা তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণের লক্ষে মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে তামাকজাত দ্রব্যের ওপর নিয়মিত কর বৃদ্ধি, শক্তিশালী তামাক করনীতি প্রণয়ন, তামাক কোম্পানি থেকে শেয়ার প্রত্যাহার পদক্ষেপ ও দ্রব্যের মোড়কে দামে বিক্রয় ও মনিটরিং নিশ্চিত করার দাবি জানান|

লেখক