ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

রাজবাড়ীতে আব্দুর রউফ মুকুলের শোকসভা ও বিক্ষোভ মিছিল

রাজবাড়ীতে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ ও সকল রুপের সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে মার্কসবাদ-লেনিনবাদ প্রতিষ্ঠার সংগ্রামের আপোসহীন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও পলিট ব্যুরোর সদস্য কমরেড আব্দুর রউফ মুকুলের স্মরণে শোকসভা অনুষ্ঠিত।

বুধবার (১০ জুন) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির উদ্যোগে শোকসভা আয়োজন কমিটি এই সভার আয়োজন করে। সভার শুরুতে আমেরিকার সঙ্গে করা চুক্তি বাতিলের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শিল্পকলা হতে শুরু করে শহরের প্রধান প্রধান শহর প্রদিক্ষণ করে বাজার ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

পরে শিল্পকলার মিলনায়তনে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর আন্তর্জাতিক সংগীত (ইন্টারন্যাশনাল) পরিবেশনার মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা কৃষক সংগ্রাম সমিতির সভাপতি ও শোকসভা আয়োজন কমিটির আহবায়ক অধ্যাপক আনিছুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক যুক্তফ্রণ্টের সহসাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণতান্ত্রিক মহিলা সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রহিমা জামাল।

এতে আরও বক্তব্য দেন পাবনা জেলার জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের আহবায়ক রেজাউল ইসলাম মহিদুল, কুষ্টিয়া জেলার ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের যুগ্ম আহবায়ক পলান বিশ্বাস, রাজবাড়ী জেলা গণতান্ত্রিক যুক্তফ্রন্টেরর সভাপতি রবিউল আলম মিনু, জেলা কৃষক সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক হান্নান মোল্লা চুন্নু, জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল প্রামানিক।

লেখক