ব্রেকিং নিউজ অযু করতে গিয়ে বজ্রপাতে ৩ মাদ্রাসাছাত্র নিহত, আহত-১নিষিদ্ধ ছাত্রলীগের অস্থিতিশীলতার আশঙ্কায় সিরাজগঞ্জে ছাত্রদল-যুবদলের বিশাল বিক্ষোভ ও মহড়াদৃষ্টিশক্তি হারানো মেরি ও অসুস্থ হাসুর পাশে মানবতার ফেরিওয়ালা হাজী আব্দুস সাত্তারআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ; নিহত-১পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহক

বিদেশি পর্যটককে নিয়ে বিতর্কিত ভিডিও : আটক কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’

মো. তরিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার (জয়পুরহাট) :

ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার এলাকায় এক চীনা বিদেশি পর্যটককে নিয়ে আপত্তিকর ভিডিও ধারণ ও হয়রানির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর মো. আব্দুল মাবুত ওরফে ‘হিরো নানা’কে আটক করেছে টুরিস্ট পুলিশ।

পরে তাকে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

জানা গেছে, পাহাড়পুর বৌদ্ধবিহারে ঘুরতে আসা এক চীনা নারী পর্যটককে কেন্দ্র করে ‘হিরো নানা’ ও তার সঙ্গে থাকা এক নারী ভিডিও ধারণ করেন। ভিডিওটির এক পর্যায়ে তাকে অশালীন ও আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
নেটিজেনদের অনেকে ঘটনাটিকে বিদেশি পর্যটকের প্রতি অসৌজন্যমূলক আচরণ হিসেবে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন। তাদের মতে, এমন আচরণ দেশের ভাবমূর্তি ও আন্তর্জাতিক পর্যটন খাতের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর টুরিস্ট পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। যাচাই-বাছাই শেষে অভিযুক্ত মো. আব্দুল মাবুতকে আটক করা হয় এবং পরবর্তী আইনি ব্যবস্থার জন্য থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে পাহাড়পুর বৌদ্ধবিহারের কাস্টডিয়ান মুহাম্মদ ফজলুল করিম বলেন, পাহাড়পুর একটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী প্রত্নস্থল। এখানে দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক নজরদারি রয়েছে। বিদেশি পর্যটককে নিয়ে আপত্তিকর ভিডিও প্রকাশের পর টুরিস্ট পুলিশের সহায়তায় অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়েছে।

নওগাঁ জেলা টুরিস্ট পুলিশের ইনচার্জ মাহবুব আলম-পিপিএম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ‘হিরো নানা’ নামে পরিচিত ওই ব্যক্তিকে বিদেশি পর্যটকের সঙ্গে অশালীন আচরণ করতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে বদলগাছী থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ঐতিহ্যবাহী একটি স্থানের মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় সচেতন মহল টুরিস্ট পুলিশের দ্রুত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে। তাদের মতে, দেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ও পর্যটন এলাকাগুলোতে বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও সম্মান রক্ষায় এ ধরনের তৎপরতা অত্যন্ত জরুরি। পাশাপাশি পাহাড়পুরের মতো আন্তর্জাতিকভাবে পরিচিত পর্যটনকেন্দ্রে কোনো পর্যটকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ দেশের সুনাম ক্ষুণ্ন করতে পারে বলেও তারা মন্তব্য করেন।

লেখক