ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

পানির মোটর খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল কিশোরের

আলী রেজা
রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় পানির মোটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিদুল শেখ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার উপজেলার ইসলামপুর ইউনিয়নের করচাদপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদুল শেখ ওই গ্রামের রফিক শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, রাশিদুল একই গ্রামের মোস্তফা শেখের বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পানির মোটর খুলতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারের সংস্পর্শে আসেন তিনি। এতে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. রোকনুজ্জামান বলেন, “হাসপাতালে আনার আগেই রাশিদুলের মৃত্যু হয়েছে।”

লেখক