ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্র চালক নিহত

রাজবাড়ীর কালুখালীতে বাস-মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় মাহিন্দ্র চালক নিহত হয়েছেন বলে জানা গেছে।
( ৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার পাইকারা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের চারজনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
নিহত মাহিন্দ্র চালকের নাম আব্দুর রহমান বাবলু ( ৫৫)। তিনি কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের করদি গ্রামের সাদেক আলী শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইনের একটি বাস কুষ্টিয়া যাচ্ছিল। গাড়িটি কালুখালীর পাইকারা মোড় এলাকায় পৌঁছালে রাজবাড়ীমুখী একটি মাহিন্দ্রের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাহিন্দ্র চালক ঘটনাস্থলেই মারা যায় । স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে। দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সৈয়দ আল মামুন বলেন, বাস- মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাহিন্দ্রের চালক নিহত হয়েছেন। বাস ও মাহিন্দ্র জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক