ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

রাজবাড়ীতে প্রয়াত স্বপন রায়ের স্মরণসভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে উদীচীর সদস্য সদ্য প্রয়াত স্বপন রায়ের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় জেলা উদীচীর উদ্যোগে শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠনের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
একমিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে সভা শুরু হয়।

স্মরণসভায় স্মৃতি চারণের ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা উদীচীর সহসভাপতি আজিজুল হাসান খোকা। উদীচীর সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জেলা উদীচীর সাংগঠনিক সম্পাদক ধীরেন্দ্রনাথ দাস। স্মৃতিচারণ করেন জেলা প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব নুরুল হক আলম, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ও উদীচীর সহসভাপতি ফকীর শাহাদত হোসেন, জেলা উদীচীর সদস্য কমল কান্তি সরকার, সংগীত বিষয়ক সম্পাদক মো. আব্দুল জব্বার, পাঠাগার ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আব্দুল হালিম, সমপদের নির্বাহী পরিচালক হেলাল উদ্দিন সরদার ও সাংবাদিক মহসিন মৃধা, বিখ্যাত তবলাবাদক দিলীপ মন্ডল ।

ধীরেন্দ্রনাথ দাসের নেতৃত্বে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
একক সংগীত পরিবেশন করেন ধীরেন্দ্রনাথ দাস, মো. আব্দুল জব্বার, মিলন সিদ্দিকী, ডা. সুশীল সরকার, গৌতম বসু সুমা কর্মকার, আকলিমা খাতুন।

কবিতা পাঠ করেন রাধ্যেশ্যাম চক্রবর্তী, মলিনা পারভীন ও কবি রাবেয়া লিপি।

সবশেষে সুমা কর্মকারের কণ্ঠে “আমার মুক্তি আলোয় আলোয়….” গান দিয়ে স্মরণ সভার সমাপনী করা হয়।

বক্তারা বলেন, স্বপন রায় ছিলেন একজন সদা হাসিমাখা মুখের একজন মানুষ। প্রাণখুলে কথা বলতেন। তিনি ভীষণ ভাবে গান ভালবাসতেন। সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে তার সরব উপস্থিতি এ জেলার সংগীত প্রিয় মানুষের দীর্ঘদিন মনে থাকবে।

লেখক