ব্রেকিং নিউজ কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপনআত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে নানা আয়োজনে কন্যা শিশু দিবস উদযাপননওগাঁর আত্রাইয়ে ড্রাম ট্রাকের চাপে বেহাল সড়ক, ভোগান্তিতে এলাকাবাসীকালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২

পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মেনহাজুল ইসলাম তারেক
দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা ও খনি শ্রমিকরা।

আজ রবিবার (৪ অক্টোবর) খনির প্রধান ফটকের সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করে কর্তৃপক্ষ নতুন করে নিয়োগের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে অর্থের বিনিময়ে পছন্দের ব্যক্তিদের নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তারা।মানববন্ধনে বক্তারা চলমান নিয়োগ কার্যক্রম বন্ধ করে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা ও সংশ্লিষ্ট শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান। তাদের মতে, খনি স্থাপনের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও কর্মসংস্থানের বিষয়টি উপেক্ষা করে কোনো একতরফা নিয়োগ গ্রহণযোগ্য নয়। কর্মসূচিতে বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত এলাকার তোফায়েল আহমেদ ও লিয়াকত আলী, ইউনিয়ন পরিষদ সদস্য সাইদুর রহমান, শ্রমিক প্রতিনিধি মাহাবুব হোসেন, তের গ্রামের আহ্বায়ক গোলাম মোস্তফা এবং শ্রমিক এরশাদ সহ অনেকে। বক্তারা বলেন, নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। উচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের অধিকারকে গুরুত্ব দিতে হবে। তারা দ্রুত কথিত অনিয়ম বন্ধ করে আইন ও বিধি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া পরিচালনার আহ্বান জানান। দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এমনকি পরিস্থিতি অব্যাহত থাকলে বড়পুকুরিয়া কয়লা খনির কার্যক্রম অচল করে দেওয়ার কর্মসূচি আসতে পারে বলে জানান আন্দোলনকারীরা।

লেখক