ব্রেকিং নিউজ কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপনআত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে নানা আয়োজনে কন্যা শিশু দিবস উদযাপননওগাঁর আত্রাইয়ে ড্রাম ট্রাকের চাপে বেহাল সড়ক, ভোগান্তিতে এলাকাবাসীকালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২

জেলা বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তের আগুন; পুড়েছে মিলনায়তনের গেইট

রাজবাড়ীতে রাতের অন্ধকারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার দিবাগত রাতের কোনো একটি সময়ে দুর্বৃত্তরা এই আগুন জ্বালিয়ে দিয়েছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনা উদঘাটনে চলছে তদন্ত।

সরেজমিনে দেখা যায়, জেলা শহরের আজাদী ময়দান সংলগ্ন রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয় অবস্থিত। কার্যালয়ের পূর্ব পাশে মিলনায়তনের কলাপসিবল গেটে (কেচি গেট) আগুনে পোড়া কালি জমে রয়েছে। দলীয় নেতাকর্মীরা কার্যালয় পরিদর্শন করছেন। কার্যালয় এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পরিদর্শন শেষে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল বলেন, ‘গত রাতে আমাদের পার্টি অফিস আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। আমরা মনে করি পরাজিত ফ্যাসিবাদী শক্তি আমাদের অফিসটি ভস্মীভূত করার চেষ্টা করেছে। পার্টি অফিসে আগুন দেওয়া মানে আমাদের অস্তিত্বের উপর আঘাত করা। আমরা এতদিন স্ব-স্ব স্থানে ছিলাম। এখন আর কঠোর অবস্থানে যাওয়া ছাড়া উপায় নেই। পার্টির পক্ষ থেকে মামলা করা হবে। এছাড়া সকল ভেদাভেদ ভুলে সম্মিলিত ভাবে ফ্যাসিবাদকে বিতারিত করা হবে।’

এবিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, রাতের অন্ধকারে কেউ আগুন দেওয়ার চেষ্টা করেছিল। এঘটনায় আশপাশের সিসিটিভির ফুটেজগুলো সংগ্রহ করা হচ্ছে। এসময় ঘটনাটির তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

লেখক