গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার, জাতীয় স্বার্থ ও জনতার অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৬নং মোমিনপুর ইউনিয়নে গণঅধিকার পরিষদের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১ নভেম্বর ২০২৬) বিকেল ৫ টায় মন্মথপুর আইডিয়াল ডিগ্রি কলেজ প্রাঙ্গণের হলরুমে এ কর্মী সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সাবেক সভাপতি শফিকুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি আজিজ আহম্মেদ রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক গোলাম আজম, চিরিরবন্দর উপজেলা শাখার সাবেক নেতা সামিউল ইসলাম সাদ্দাম, পার্বতীপুর উপজেলা শাখার নারী বিষয়ক সম্পাদক আলেয়া পারভীন নীলা, দপ্তর সম্পাদক সাঈদ নূর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছানোয়ার হোসেন (সানু), আজিজুল হক এবং ১নং ওয়ার্ডের সদস্য ফয়জুল মেম্বারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদের পার্বতীপুর উপজেলার সাধারণ সম্পাদক কাজল।
কর্মী সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নেতাকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা শেষে মোফাজ্জল হোসেনকে আহবায়ক ও মাফিজুল হককে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট ৬ নং মোমিনপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়।